ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম

     লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনের কৃতি সন্তান মো. মনিরুল ইসলাম। তিনি লন্ডনের The Honourable Society of Lincoln’s Inn ইউনির্ভাসিটি থেকে এ বছর ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।

    মো. মনিরুল ইসলাম লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড তারাগঞ্জ এলাকার হিম্মত আলী মাতাব্বর বাড়ির মো. ইউসুফ আলী মাস্টারের দ্বিতীয় ছেলে।

    মনির লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া সুইডেনের মালমো ইউনির্ভাসিটি থেকে গ্লোলাব পলিটিক্যাল ষ্টাডি ও হিউম্যান রাইটস এর উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  

    এরপর লন্ডনের The Honourable Society of Lincoln’s Inn ইউনির্ভাসিটি থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।

    ব্যারিস্টার মো. মনিরুল ইসলাম জানান, প্রত্যেক মানুষের জীবনের কিছু লক্ষ্য থাকে। ছোট কাল থেকে আমার স্বপ্ন ছিলো ব্যারিস্টার হবো এবং ন্যায় নীতির পক্ষে কাজ করবো। মহান আল্লাহ তায়ালা আমার স্বপ্ন পূরণ করেছেন। আমি দেশের মানুষের সেবা করার উদ্দেশ্যে কাজ করবো। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। 

    মনির লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করায় লালমোহনের বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন তার এ সফলাতার জন্য অভিনন্দন জানিয়েছেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ