ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার

    ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার
    গ্রেপ্তার নয়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মলিনা রায় হত্যার প্রধান মাস্টারমাইন্ড নয়ন ডাকুয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল।

    শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০মিনিটের দিকে র‍্যাব-৮ এর একটি গোয়েন্দা দল এবং র‍্যাব-১০ এর একটি গোয়েন্দা দল যৌথ অভিযানের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জ জেলার কদমতলি শ্যামপুরের একটি ভাড়া বাসার ৩য় তলা থেকে তাকে গ্রেপ্তার করে।

    নয়ন ডাকুয়া ঝালকাঠি সদরের শেখেরহাট এলাকার নান্নু ডাকুয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, চুরি করার সময় দেখে ফেলায় তারা মলিনা রায়কে হত্যা করেছেন।

    এরপর থেকেই তিনি ঢাকার বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। এ ঘটনার আরেক আসামি রিতোষকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।
     
    উল্লেখ্য, গত ১৭ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় চাঁদকাঠি টিএন্ডটি সড়ক এলাকার বাসিন্দা মলিনা রায়কে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মলিনা রায়ের স্বামী রতন রায় ১৯ জুলাই ঝালকাঠি সদর থানায় অজ্ঞাত আসামি করে একটি এজাহার দায়ের করেন।

    ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গৃহবধূ মলিনা রায় হত্যা মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ