ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন
  • ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান

    ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, নির্বাচনের সময়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম তার চেয়ে বেশি মানুষের কল্যাণে কাজ করবো। নারীদের কল্যাণে ফ্যামিলি কার্ড পরিকল্পনা বাস্তবায়ন সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে নিজ এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। 
     
    শনিবার মহিলা দল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার ১৬ টি ইউনিয়নের মহিলা দলের সাংগঠনিক নেতাকর্মী এবং সদস্যদের সাথে মতবিনিময় ষভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    সভায় প্রতিমন্ত্রী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এলাকার সজনপ্রিয় নারী নেতৃত্বকে খুঁজে বের করে দলের কাছে উপস্থাপনের জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের কাছে দায়িত্ব দেন। এছাড়া মানুষের কাছে জনপ্রিয়তা নেই এমন ব্যক্তিদেরকে দল থেকে দূরে রাখতে নির্দেশ দেন তিনি। 

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া,বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল সদর উত্তর মহিলা দলের আহবায়ক চৌধুরী শরিফা নাসরিন, বরিশাল উত্তর জেলা তাতী দলের আহবায়ক ইউনুসুর রহমান জুবায়ের সহ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ