রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল

বরিশালের স্বনামধন্য কোচিং সেন্টার রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাব্বির হোসেন (নবীন)'র সহধর্মিণী নুসরাত জাহান নিতু চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নুসরাত জাহান নিতুর মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া তার মৃত্যুতে বরিশালের শিক্ষা ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এইচকেআর