ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রীর মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  রাইট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালকের স্ত্রী নুসরাত জাহান নিতুর ইন্তেকাল উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন
  • বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 

    বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির ৩ হাজার ৮৪০ উদ্ধার করা হয়।

    শুক্রবার দুপুর দেড়টায় কাউনিয়া ১নম্বর গলি দীঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। 

    শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

    আটককৃত হল কাউনিয়া প্রথম গলি দীঘির পাড়ের মৃত মানিক মিয়ার ছেলে সৈয়দ সাইদুল ইসলাম সাগর (২৮)। 

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কাউনিয়া ১নম্বর গলি দীঘির পাড় এলাকায় অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশের একটি টিম। এসময় ৫০ পিস ইয়াবাসহ সৈয়দ সাইদুল ইসলাম সাগরকে আটক করাহয়। পরে তার কছে থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ