উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন

উজিরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বরিশাল পলিটেকনিক্যাল কলেজের ছাত্র সংসদের সাবেক এজিএস ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. মনিরুজ্জামান লিখন গুরুত্বর অসুস্থ।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে অসুস্থ হয়ে বুকে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেলে তাকে পরিক্ষা-নিরিক্ষা শেষে হার্টে ৪টি ব্লক হয়েছে রিপোর্ট হয়। বর্তমানে ঢাকা ইউনাইটেড হাসপাতালে তিনি ওপেন হার্ট সার্জারীর জন্য ভর্তি রয়েছেন।
গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তার পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
এইচকেআর