ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news

গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১

গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে খাইরুল আকন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেতগর্ভ গ্রামে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

পরে খবর পেয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই গ্রামের আক্কাস আকনের ছেলে। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দুই সন্তানের জননী গৃহবধূর বসতঘরে কৌশলে প্রবেশ করেন একই গ্রামের বখাটে দুই বন্ধু খায়রুল ও ইসলাম বালী। এসময় খায়রুল আকন ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

পরে খায়রুলের বন্ধু ইসলাম বালীও ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে ওই গৃহবধূ কৌশলে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখমের পর দৌড়ে পালিয়ে যান।

তিনি আরো জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত খায়রুল আকনকে আটক করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছে।

তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন