ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন

    পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। 

    জহির উদ্দিন স্বপন আজ নগরীর উত্তর মল্লিক রোডে পুলক চ্যাটার্জির বাসভবনে গিয়ে পুলকের স্ত্রী প্রিয়াংকা চ্যাটার্জি ও কন্যা প্রকৃতি চ্যাটার্জির সঙ্গে কথা বলেন এবং পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

    সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জহির উদ্দিন স্বপন বলেন, পুলকের সঙ্গে আমার অনেক আগে থেকেই সম্পর্ক ও পরিচয়। আমি খুবই মর্মাহত। তার মৃত্যুর বেদনা এখনো কাটিয়ে উঠতে পারিনি।

    তিনি বলেন, তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে সাংবাদিকতা পেশার বিভিন্ন বিষয় নিয়ে তাকে ভেতর থেকে কাজ করতে হয়েছে। সাংবাদিক ও মালিকপক্ষের স্বার্থ নিশ্চিত করে একটি ওয়েজবোর্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মালিকপক্ষ, সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছেন।

    জহির উদ্দিন স্বপন বলেন, ‘সাংবাদিকতা একটি মর্যাদাবান পেশা। এই পেশায় যারা জড়িত তারা বেতনের নিশ্চয়তা ও মর্যাদা চান।’

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘পুলকের মৃত্যুর ঘটনায় শুধু প্রতিক্রিয়া ব্যক্ত করলেই হবে না। পুলক আমাদের কাছে আর ফিরে আসবে না। তবে আমরা সবাই মিলে পুলকের পরিবারের দিকে খেয়াল রাখব। পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়ে গেছে।

    এ সময় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন সুমন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ