বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২

বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার রাত ৮ টায় নগরীর গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড পুলিশ বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।
আটককৃতরা হল গৌরনদী উপজেলার শাহাজিরা ৭নম্বর ওয়ার্ডের শাহজান সিকদারের ছেলে মো. হাফিজুর রহমান সিকদার (৩২) ও একই উপজেলার আহম্মদ কাঠী, মেধাকুল বাদুরতলা ৪নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমীন ফকিরের ছেলে মো. ইমাম হাসান (১৯) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে এয়ারপোর্ট থানার এসআই বাসুদেবের নেতৃত্বে একটি টিম গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসান। এসময় হাফিজুর রহমান সিকদার ও ইমাম হাসানকে আটক করে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
এইচকেআর