নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর রূপাতলী পুলিশ লাইন্স মাঠে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, আইন প্রয়োগে মানবিকতা, জনগণের আস্থা অর্জন ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।
এইচকেআর