ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে
  • অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ

     অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধ নোটিশ প্রত্যাহার করে কারখানা খুলে দেয়ার দাবিতে এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইন্দো বাংলা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যাল শ্রমিক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে  সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। 

    আরও বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক  শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

    বক্তারা বলেন, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন যাবত বাংলাদেশ শ্রম আইন মানেনা।  গত মার্চ মাসে মালিক শ্রমিক ও কালকারখানা প্রতিষ্ঠান সহ ত্রিপাক্ষিক বৈঠকে একটি চুক্তি অনুযায়ী শ্রমিকদের পরিচয়পত্র, নিয়োগপত্রসহ আগস্ট মাসের মধ্যে শ্রম আইন মানার দাবিসমূহ পূরণ করার কথা। কিন্তু তা না করে মালিক আগস্ট মাসের বেতন পরিশোধ না করে উলটো কারখানা বন্ধের ঘোষণা দিয়েছেন। 

    বক্তারা আরও বলেন,  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কারখানার একজন শ্রমিক ও একজন জুনিয়ার অফিসের সাথে বাকবিতন্ডাকে কেন্দ্র করে অফিসাররা মালিকের সাথে যোগসাজসে কর্মবিরতি পালন করে। কিন্তু কারখানা কতৃপক্ষ শ্রম আইন মানার দাবিকে আড়াল করতে সুকৌশলে এই কর্মবিরতিকে শ্রমিকদের অবৈধ ধর্মঘট হিসেবে আখ্যায়িত করে ১৩(১) ধারায় একটা নোটিশ জারি করেছে। অথচ শ্রমিকরা কোন কর্মবিরতি পালন করে নাই। শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী দাবিদাওয়া পেশ করায় মালিকপক্ষ শ্রমিকদের ছাঁটাই করার ভয় দেখানোর অসৎ উদ্দেশ্যে ২৩ ধারায় সকল শ্রমিকদের একত্রে ও ৭ জনকে আলাদাভাবে কারণ দর্শানোর বায়বীয় নোটিশ দিয়েছে। শ্রমিকরা একতাবদ্ধভাবে নিয়মতান্ত্রিক উপায়ে দাবি দাওয়া পেশ করেছেন। কিন্তু মালিক একের পর এক অপকৌশলের আশ্রয় নিয়ে শ্রমিকদের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন যা অত্যন্ত নিন্দনীয়। 

    অবিলম্বে অবৈধ নোটিশ প্রত্যাহার করে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তারা। 

    পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ  শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ