ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১
  • শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

    শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিকারপুর একতা খেলাঘর কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। 

    শনিবার বিকেল ৪ টায় শিকারপুর জি জি মাধ্যমিক বিদ্যালয় মাঠে য্বু সমাজের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, শিকারপুর জি,জি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ জাহিদ আলম, শিকারপুর জি,জি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির আহবায়ক আবুল কালাম হাওলাদার, শিকারপুর জি,জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা সুলতানা। আরও উপস্থিত ছিলেন, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মহসিন মিয়া লিটন, সাবেক সহ-সভাপতি সৈয়দ নাজমুল ইসলাম, সদস্য আহাদ সুমন, মো. সোহাগ হাওলাদার, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম আসাদ, খলিলুর রহমান, সাংবাদিক মোস্তফা জামান সুমন বালী যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। 

    ফাইনাল খেলায় বসুন্ধরা কিংস ও বন্ধুমহল একাদশ অংশ গ্রহণ করেন। বসুন্ধরা কিংস ৩-২ গোলে বন্ধুমহল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ