ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 
  • বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান

    বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলে লাখ টাকা অনুদান দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান খান শিরীন।

    রোববার বিকেলে নগর ভবনে নিজ কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও কল্যাণ তহবিলের সভাপতি কাজী আল মামুনের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রশাসক।

    এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জুসহ বিসিসির কর্মকর্তাবৃন্দ।

    অনুদানের অর্থ বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ