ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ

    সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কখনো বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক, কখনো আবার ছাত্রদল নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ উঠেছে গালিব ইবনে আবুবক্কর ও তাঁর ছোটভাই খাব্বাব খানের বিরুদ্ধে। প্রকাশ্যে স্টল নির্মাণের কাজ করায় পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন সুরহা পাচ্ছেন না বীর মুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম লাটু। জমি উদ্ধারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। 

    বীর মুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম লাটু অভিযোগ করেন, ৪৩ নম্বর নলছিটি মৌজার ১০৩ শতাংশ জমি নিয়ে সরকারের সঙ্গে মালিকানা নিয়ে ঝালকাঠির আদালতে তাঁর মামলা চলছিল। আদালত ২০১৩ সালে তাকে ৫৬৬, ৫৬৮, ৬৬৭ ও ১১৭৫ দাগে ৩১ শতাংশের দলিল করে দেন। ওই জমি তিনি নামজারি করাতে গেলে স্থানীয় প্রতিপক্ষরা আদালতে একটি মামলা করেন। আদালত জমিতে স্থিতিঅবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এ মামলা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত কোন পক্ষই ওই জমিতে কোন স্থাপনা নির্মাণ করতে পারবে না।

    কিন্তু উপজেলা জামায়াতের সাবেক সভাপতি আবু বক্কর খানের ছেলে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের বাসার পাশেই বীরমুক্তিযোদ্ধা কাজী মাহাবুবুল আলম লাটুর জমি দখল করে স্টল নির্মাণের কাজ করছে। তিনি বাঁধা দিলে নানা ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন বীরমুক্তিযোদ্ধা।

    এ ঘটনায় তিনি ১০ জুন নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুুলিশ তাৎক্ষণিকভাবে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা মানছে না গালিব ও খব্বাব। জোর করে আইনের তোয়াক্কা না করেই কাজ প্রকাশ্যে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। এছাড়াও আওয়ামী লীগ সরকারের পতনের পরে গালিব ও খাব্বাব কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের জমি দখল করেছেন বলে অভিযোগ রয়েছে।

    মিজানুর রহমান বলেন, ৫ আগস্টের পরপরই আমার শহরের জমি দখল করে নেয় আবু বক্কর খানের ছেলেরা। এমনকি আমার ভাইয়ের একটি দোকান ছিল, তা-ও লুট করে দুই ভাইয়ের নেতৃত্বে একদল যুবক। আমার জমি এখনো উদ্ধার করতে পারিনি। শুনেছি, তাঁরা ওই জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছে। 

    এ ব্যাপারে ছাত্রদল নেতা ও সমন্বয়ক পরিচয়দানকারী গালিব ইবনে আবু বক্করের সঙ্গে কথা বলতে চাইলে, তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে তাঁর ছোট ভাই খাব্বাব খান সাংবাদিকদের বলেন, আমাদের জমিতে ডিসিআর কাটানো আছে। ওই জমি নিয়ে ওনার (বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম লাটু) মামলা রয়েছে। আমরা আমাদের জমিতেই কাজ করছি। পুলিশ এসেছিল, কাগজপত্র দেখতে চেয়েছে, আমরা পুলিশকে কাগজপত্র দেখাবো।

    এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, থানায় বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম লাটু একটি লিখিত অভিযোগ দিয়েছেন। দুইপক্ষেকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। তাঁরা আসলে কাগজপত্র দেখে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ