ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত

    দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বরিশালে।

    রোববার (১৪ জুন) সকাল ৭টা থেকে নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ে অমৃত লাল দে’র সমাধি মন্দিরে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিরা।

    এদিন সকালে অমৃত পরিবারের পক্ষে অমৃত লাল দে’র সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন অমৃত গ্রুপের চেয়ারম্যান রাখাল চন্দ্র দে, ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দে, পরিচালক রাহুল দে ও তন্ময় দে। 

    পরে অমৃত লাল দে মহাবিদ্যালয়, অমৃত লাল দে কিন্ডার গার্ডেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকল্যাণ ফ্রন্ট, শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটি, বরিশাল মহাশ্মশান রক্ষা সমিতি, যুব ঐক্য পরিষদসহ নানা সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে অমৃত লাল দে’র সমাধিতে।

    অমৃত গ্রুপের পরিচালক রাহুল দে বলেন, দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ১০ টায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

    পাশাপাশি ধর্মরক্ষ্মিনী সভাগৃহে মাসব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, একাধারে শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর অমৃত লাল দে বরিশালের উন্নয়নে নানা ভূমিকা রেখেছেন। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও সংস্কার, অসংখ্য মন্দির, মসজিদ ও মাদরাসায় তার সহযোগিতা অবিস্মরণীয়। বরিশালের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে তার অবদান ছিলো চোখে পড়ার মতো। অসহায় মানুষদের কাণ্ডারি ছিলেন অমৃত লাল দে। আর তাদের অন্তরে সু-প্রতিষ্ঠিত রয়েছেন তিনি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ