বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে মেট্রোপলিটন পুলিশের চলমান বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার হয়েছে।
বুধবার (২৪ জুন) নগরীর বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন পুলিশের চার থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।
পুলিশ জানায়, ওই অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন, গ্রেফতারি পরোয়ানায় ১৫ ও মহানগর অধ্যাদেশে ১জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।
এইচকেআর