ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড পটুয়াখালীতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার বরিশালে টোকেন নিয়েও জরিমানা, বিপাকে ইজিবাইক চালকেরা
  • বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

    বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লামচর ক্ষুদ্রকাঠী গুচ্ছগ্রাম এলাকায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

    সোমবার (৬ জুলাই) রাত প্রায় ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় বাবুগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানার নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজাও উদ্ধার করা হয়।

    দণ্ডপ্রাপ্তরা হলেন- উজিরপুর উপজেলার মূলপাইন গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মোস্তাকিন (২১), বোয়ালিয়া গ্রামের মো. মিজান সরদারের ছেলে মো. রিদয় সরদার (২৫), রহমতপুর ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে রবিউল ইসলাম (২২) এবং লামচর ক্ষুদ্রকাঠী এলাকার মো. বাবুল গাজীর ছেলে মো. নয়ন গাজী (২৫)।

    পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। আদালত মোস্তাকিন ও রিদয় সরদারকে এক মাস করে, রবিউল ইসলামকে দুই মাস এবং নয়ন গাজীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এবং বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসন ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ