ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • পটুয়াখালীতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

    পটুয়াখালীতে পিকআপের গোপন বাক্স থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি পিকআপ ভ্যানের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৮। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন মাদক কারবারিরা। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আঙ্গারিয়া বন্দরে এ অভিযান চালানো হয়।

    র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আঙ্গারিয়া বন্দর এলাকায় অভিযান চালায় র‍্যাব-৮-এর একটি বিশেষ দল। এ সময় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে পিকআপের নিচের অংশে সুকৌশলে তৈরি একটি গোপন বাক্সের ভেতর থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

    র‍্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাড়িটি রেখে আগেই পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা গাঁজা ও জব্দ করা পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, র‍্যাবের অভিযানে গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক পাচারকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ