বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ‘নব উদ্যমে জাগরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার ব্যাংকটি তার গৌরবময় যাত্রার ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে সোমবার ব্যাংকের বরিশাল শাখায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক কে এম শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপশাখা ব্যবস্থাপক মো. ফয়সল আলম ও ক্রেডিট ইনচার্জ মো. হাসান মিয়া।
এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আনন্দঘন করে তোলা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই প্রিমিয়ার ব্যাংক গ্রাহকদের সর্বাধুনিক ও আস্থার সঙ্গে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। আগামী দিনেও বরিশাল অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের আর্থিক কল্যাণে ব্যাংকটি আরও আধুনিক ও গতিশীল সেবা নিয়ে পাশে থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
এইচকেআর