ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন
  • বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা

    বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
    হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জরাজীর্ণ ভবন আর তীব্র জনবল সংকটে বরিশালে উপজেলাপর্যায়ের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। প্রায় নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি। আর অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে। এদিকে প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসা সেবার চাপ পড়ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও সংকট মোকাবিলার আশ্বাস স্বাস্থ্য বিভাগের।

    সরেজমিনে গিয়ে দেখা গেছে, খসে পড়েছে ছাদের পলেস্তারা। তার নিচেই বেডে চিকিৎসা নিচ্ছে শিশুরা-এ অবস্থা বরিশালের নদীবেষ্টিত হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। জেলার বাকি আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাও একই বেহাল দশায়।

    জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর জীর্ণ ভবন, অবকাঠোমোগত সংকট ও চিকিৎসক ঘাটতিতে চাপ বাড়ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর। 

    রোগীরা জানান, সাধারণ চিকিৎসার বাইরে সব মেলে না স্বাস্থ্য কমপ্লেক্সে। তাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আসতেই হয় আমাদের।

    রোগীর স্বজনরা আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের খসে পড়েছে ছাদের পলেস্তারা। ভয়ে থাকতে হয় কখন যেন খুলে পড়ে পুরোটা। 

    এখানকার এক নার্স বলেন, এভাবেই আমাদের কাজ করতে হচ্ছে এবং রোগীরাও সেবা নিচ্ছে।  

    এদিকে, স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ২১৫টি এরমধ্যে ১৩৬টি পদে চিকিৎসক থাকলেও শূন্য রয়েছে ৭৯টি। আর অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ব্যবহার হচ্ছে স্টোর রুম হিসেবে।

    হিজলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল বলেন, প্রতিদিনই আমাদের এখানে আউটডোর এবং জরুরি বিভাগে ৫০০ এর অধিক আসে রোগী। কিন্তু সেই তুলনায় চিকিৎসক সংকট ভয়াবহ রকমের।  

    ভবন মেরামত ও চিকিৎসক সংকটের সমাধান চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানান বরিশালের সিভিল সার্জন ডা.সাইয়েদুর রহমান। 

    আর বরিশাল স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম বলেন, শুরু হয়েছে দরপত্র আহ্বানের প্রক্রিয়া।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সংকটের কারণে জেলার প্রায় ১৮ লাখ মানুষের চিকিৎসার ভরসা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ