ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

    মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে থেকে কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন।

    সেই অবস্থান কর্মসূচি থেকে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করে বাসে তুলে নেয় পুলিশ।

    দিল্লিতে ছাত্র-যুবদের মিছিলে লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে মঙ্গলবার মোদির বাসভবনের সামনে অবস্থানে বসার আগে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল এক্স পোস্টে লেখেন, শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা।

    প্রধানমন্ত্রী মোদি যদি মনে করেন তিনি কোনো জবাব না দিয়েই, কোনো পরিণতির মুখোমুখি না হয়েই পার পেয়ে যাবেন— পারবেন না, এবার তো একেবারেই না। আমি প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়ের কাছে আবেদন জানাই, যিনি বিশ্বাস করেন যে আমাদের শিক্ষার্থীদের ন্যায়বিচার পাওয়া উচিত– প্রধানমন্ত্রীর বাড়ির সামনে আমাদের অবস্থানে যোগ দিন। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যায় না।

    কংগ্রেস সাংসদদের পাশাপাশি দুই কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেরালার ভি ডি সতীশন এবং কর্নাটকের ডি কে শিবকুমারও মঙ্গলবার যোগ দিয়েছেন রাহুলদের অবস্থান-বিক্ষোভে।

    মোদির লোককল্যাণ মার্গের বাংলোর অদূরে অবস্থান-বিক্ষোভ শুরু করার পর তাদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। উচ্চ নিরাপত্তা বলয়ে থাকা ওই এলাকা থেকে অবস্থান প্রত্যাহারের অনুরোধ জানান তিনি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাত করে আবার লোককল্যাণ মার্গে ফিরে যান জিতেন্দ্র। অবস্থান প্রত্যাহারের জন্য অমিত শাহের অনুরোধের কথা জানান কংগ্রেস নেতৃত্বকে। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।

    জানা যায়, রাহুলরা চারটি দাবিতে রাতভর অবস্থানে বসার প্রস্তুতি নিচ্ছিলেন। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি পুলিশি হামলার দায় স্বীকার করে মোদি সরকারের ক্ষমাপ্রার্থনা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি এবং কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে পরবর্তী অধিবেশনে আলোচনার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতারা।

    প্রতিমন্ত্রী জিতেন্দ্রের দাবি, সরকারের পক্ষ থেকে কংগ্রেসের প্রাথমিক দাবি (সংসদে নিট প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা) মানার কথা জানানো হয়েছিল। কিন্তু পরে অতিরিক্ত শর্ত দেওয়া হয় রাহুলদের পক্ষ থেকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় থাকেন তারা।

    প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি (সিজেপি) সংসদ ঘেরাও কর্মসূচির ডাক দেয়। পুলিশি হামলার মধ্যে সোমবার দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে যান বিক্ষোভকারীরা। সিজেপি নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে দমনমূলক আচরণ করেছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ