ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

    বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। 

    শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বাবুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। 

    আটককৃতরা হলেন- রাকুদিয়া গ্রামের ইউনুস রাঢ়ীর ছেলে মিলন হোসেন (৩৭), রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৬) এবং ফারুক খলিফার ছেলে সুজন খলিফা (২৫)। তারা সবাই বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আটক তিনজনের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

    বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে বাবুগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ