ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news

ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ভাণ্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৬’ পালন করা হয়। কর্মর্সূচির মধ্যে বেলা ১১টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের ‘জুলাই শহিদ এমদাদুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সাড়ে ১১টায় উপজেলার রিজার্ভপুকুর পার থেকে একটি র‌্যালি বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুচকাওয়াজ শেষে পৌর অডিটরিয়ামে ‘শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধণা, আলোচনা সভা, শিশুদের উন্মুক্ত বিষয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের চেক বিতরণ এবং দুস্থ্যদের মাঝে চাল বিতরণ করা হয়। এসকল অনুষ্ঠানে এবং পৌর অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর( সুমন) এমপি।

আলোচনা সভায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)উজ্জ্বল হালদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জুয়েল মৃধা, পৌর যুবদলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম রনি মোল্লা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রিয়াজুল ইসলাম শাহিরাজ, উপজেলা শ্রমিকদলের আহবায়ক মো. আল আমিন মুন্সি , স্বেচ্ছাসেবক দলের মো. তানভির মিয়া ও গণঅধিকার পরিষদের উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জুবায়ের হোসেন ও আহত জুলাই যোদ্ধা মো. রনি প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফেরদাউস। 

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিকদার জাকির  হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব,উপজেলা যুবদলের সদস্য এইচ এম শামীম,সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার ,সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, বিশিষ্ট সমাজসেবি মো, জুলফিকার আলী হায়দার হাওলাদার অন্যান্য নের্তৃবৃন্দ। 

জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা জাতি কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর।  

একই সঙ্গে তিনি জুলাই বিপ্লবের মূল প্রেরণা ও মহানায়ক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, জুলাই আন্দোলনে মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। এখন আন্দোলনের সুফল দেখে অনেক গুপ্ত দল নানা মুখরোচক কথা বলছে।

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশামসেনর পক্ষ থেকে দুপুরে হাসপাতাল, এতিম খানায় বিশেষ খাবার বিতরণ ,সুবিধামত সময় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা ,বিকালে জেলা তথ্য অফিসের সংগৃহিত ‘জুলাই স্মৃতি’প্রামান্যচিত্র পদর্শণ এবং  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকেটে শিশুদের বিনোদনের জন্য  থানা ইকো পার্ক ও তেলিখালী ইকো পার্কে অবস্থিত সকল রাইডসএ ফ্রি ছিল।  

একইভাবে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে 
দিবসটি  অনুরূপ ভাবে পালন করা হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন