ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝালকাঠিতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে নানা শ্রেণি পেশার মানুষ।
জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা পুলিশ, জেলা বিএনপি, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়েতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোস্তফা কামাল মন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলী হাসান, যুগ্মআহ্বায়ক আহমেদ সালাহউদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়ামিন সিদ্দিকী, শহীদ সেলিমের স্ত্রী সুমি বেগম, আহত জুলাই যোদ্ধা মো. আবু মুসা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ গঠনের আহবান জানান। এছাড়া বক্তারা ঝালকাঠির দশজন শহীদের কবর সরকারি খরচে পাকা করার দাবি জানানো হয়। আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা এবং ক্রেষ্ট প্রদান করা হয়।
এইচকেআর