ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন

    বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে থামছেই না নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে জেলার অন্তত ৩৪টি পয়েন্টে চলছে বালু উত্তোলনের কারবার। প্রশাসনের নিয়মিত অভিযান, জরিমানা ও ড্রেজার জব্দ করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। এতে একদিকে বাড়ছে নদীভাঙনের ঝুঁকি, অন্যদিকে হুমকির মুখে পড়ছে কৃষিজমি ও নদীর জীববৈচিত্র্য। 

    সরেজমিনে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীতে দেখা যায় রাত বাড়তেই নদীর বুকে চলে বালু উত্তোলনের মহোৎসব। বৈধ ইজারা কিংবা নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে ড্রেজার বসিয়ে দিন-রাত সমানতালে চলছে বালু উত্তোলন। 

    স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চললেও বন্ধ হচ্ছে না এই অবৈধ কার্যক্রম।

    তথ্য অনুযায়ী, শতাধিক ব্যক্তির সমন্বয়ে বরিশালে গড়ে উঠেছে অবৈধ বালু উত্তোলনের শক্তিশালী সিন্ডিকেট। জেলার আড়িয়াল খাঁ, কালাবদর, গজারিয়া, সন্ধ্যা, জয়ন্তীসহ মেঘনার বিভিন্ন শাখা নদীর অন্তত ৩৪টি পয়েন্টে চলছে বালু উত্তোলন। এর ফলে নদীর তীরবর্তী এলাকায় বাড়ছে ভাঙনের আশঙ্কা। বসতভিটা ও ফসলি জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

    নগরীর রূপাতলীর বাসিন্দা মাহিনুর বেগম বলেন, নদী থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে নদীর পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। প্রশাসনের অভিযান হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না।

    কালিজিরা এলাকার বাসিন্দা মিজানুর বলেন, দিন-রাত ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক অবস্থা নষ্ট হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বসতবাড়ি ও জমিজমা নিয়ে বিপদে পড়তে হবে।

    বাবুগঞ্জের দেহেরগতির বাসিন্দা ইয়াসিন হোসেন বলেন, নদী থেকে অবাধে বালু উত্তোলনের কারণে এলাকার মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক বাড়ছে। প্রশাসন অভিযান চালালেও কিছুদিন পর আবার একইভাবে বালু তোলা শুরু হয়। স্থায়ীভাবে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা জরুরি।

    নদী বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত ও অবাধে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন এবং পানির প্রবাহে পরিবর্তন আসতে পারে। এতে নদীর গতিপথ পরিবর্তন, তীরভাঙন এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জলজ প্রাণীর আবাসস্থল ও নদীর জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়তে পারে।

    পানি উন্নয়ন বোর্ড বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও তলদেশের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। বিশেষ করে নদীর তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় বালু উত্তোলন ভাঙনের ঝুঁকি বাড়াতে পারে। তাই নির্ধারিত নিয়মের বাইরে বালু উত্তোলন বন্ধ করা জরুরি।

    সরকারি তথ্য অনুযায়ী, গত দুই মাসে জেলায় অন্তত সাতটি অভিযান পরিচালনা করে অর্ধকোটি টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। এ সময় পাঁচটি ড্রেজার ও সাতটি বাল্কহেড জব্দ করা হয়েছে। তবে এতসব অভিযান ও শাস্তিমূলক ব্যবস্থা সত্ত্বেও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। প্রশাসনের অভিযানের পর কিছুদিন কার্যক্রম বন্ধ থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠছে সংশ্লিষ্ট চক্র।

    বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই এ ধরনের কার্যক্রমের তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে জরিমানা ও সরঞ্জাম জব্দসহ প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।

    বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। তবে এ কার্যক্রম পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সব দফতরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদীর বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    জেলা প্রশাসনের তথ্য বলছে, বরিশালের তালিকাভুক্ত ২৬টি বালুমহালের মধ্যে ইজারা দেয়া হয়েছে মাত্র আটটি। বাকি ১৮টি বালুমহাল আইনি জটিলতার কারণে ইজারা দেয়া সম্ভব হচ্ছে না। এই সুযোগকে কাজে লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্র আরও সক্রিয় হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ