ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ
  • আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন!

    আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে উপজেলা প্রকৌশলী দপ্তর (এলজিইডি) হিসাব শাখায় দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। শনিবার গভীর রাতে কোন এক সময় ওই আগুন দেয়ার ঘটনা ঘটে।

    এলজিইডি সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের মধ্যে থাকা ওই দপ্তরের হিসাব শাখার পিছনের জানালার লক ভেঙে জানালা খুলে ভিতরে থাকা চেয়ার ও টেবিলের উপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভাগ্যক্রমে চেয়ারে থাকা একটি তোয়ালের আংশিক অংশ পুড়ে আগুন নিভে যায়। আর টেবিলে মোটা গ্লাস থাকায় আগুন অন্যাত্র ছড়িয়ে পড়তে পারেনি। ঘটনার সময় অফিসের নাইটগার্ড ফজলুর রহমান পাশের প্রকৌশলীর রুমে ঘুমিয়ে ছিলো বলে তিনি জানান।

    রোববার সকালে হিসাব শাখার রুম খুলে আগুন দেয়ার বিষয়টি দেখতে পায় ওই নাইটগার্ড ফজলুর রহমান। তখন তিনি হিসাব শাখার দায়িত্বে থাকা মো. সাইদুর রহমানসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাদের জানায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি খালি বোতল উদ্ধার করা হয়।

    উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, দুর্বৃত্তরা আমার দপ্তরের হিসাব শাখার পিছনের জানালা ভেঙে ভিতরে কেরোসিন ঢেলে আগুন দেয়। তবে ভাগ্যক্রমে আগুন নিভে যাওয়ায় বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।

    উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, আগুন দেয়ার বিষয়টি শুনেছি। পূর্বেই প্রতিটি দপ্তরের প্রধানকে ডেকে নিজ নিজ দপ্তরের নিরাপত্তা নিতে বলা হয়েছিলো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ