ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন
  • এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর

    এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে এবার সাফল্যের শীর্ষে পিরোজপুর। এসএসসি পরীক্ষায় জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭২ শতাংশ।

    বরিশাল বিভাগের সামগ্রিক পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।  সোমবার (১০ আগস্ট) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পিরোজপুরের এ ফলাফলের তথ্য নিশ্চিত করা হয়।

    বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, গড় পাসের হারে এবার বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরের অবস্থান সবার ওপরে।

    বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর পিরোজপুর জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন।

    পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯৬২ জন। আর অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রতিফলন ঘটেছে এবারের ফলে।

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে।

    এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। মোট জিপিএ ৫ পাওয়া ৩৪৬ জনের মধ্যে ২২৬ জনই মেয়ে।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ