ঢাকা মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রশাসনের আশ্বাসে তিনঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত
  • গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা

    গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে এক ইউনিয়নের বরাদ্দের সার অন্য ইউনিয়নে পাঠানোর অভিযোগে ভ্যানভর্তি ১৫ বস্তা সার আটক করেছেন স্থানীয় কৃষকেরা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম  সার ডিলার সিরাজ হাওলাদারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেন।

    মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার খান্জাপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের বটতলা এলাকায় সারবোঝাই একটি ভ্যান আটক করেন স্থানীয় কৃষকেরা। 

    পরে তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং ভ্যানচালক ও সার ডিলার সিরাজ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেন।  এ সময় ভ্যান থেকে ১৫ বস্তা সার জব্দ করা হয়। 

    ভ্যানচালক রাশেদ জানান, সকালে তিনি টরকি বন্দরে মাছ নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় বার্থী ইউনিয়নের সার ডিলার সিরাজ হাওলাদার তাঁকে ওই সারগুলো খান্জাপুর ইউনিয়নের ভূরঘাটা এলাকার সার বিক্রেতা কমলের দোকানে পৌঁছে দিতে বলেন। 

    জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ডিলার সিরাজ হাওলাদার ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার আলী শেখ বলেন, জব্দ করা সারগুলো সরকারি নির্ধারিত মূল্যে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। নিলাম থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। 

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন,  সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত না করে এক ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার অন্য ইউনিয়ন বা উপজেলায় পাঠানো বিধিসম্মত নয়। কৃষকদের জন্য বরাদ্দ করা সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ