ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫ এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর
  • বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার

    বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে অর্চনা রানী রায় (৪৫) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার। 

    সোমবার (১০ আগস্ট) সকালে নগরীর জানুকিসিংহ রোডের আল মামুন হাউসের বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

    নিখোঁজ অর্চনা রানী রায়ের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠী গ্রামে, কালিশুরি ব্রিজ সংলগ্ন এলাকায়।

    পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বরিশালের বাসা থেকে বের হওয়ার পর স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তার মানসিক ভারসাম্যহীনতার কারণে পরিবারের সদস্যরা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

    অর্চনা রানী রায়ের ছেলে সবুজ, বিপ্লব ও আকাশ তার সন্ধান পেতে আত্মীয়স্বজন, পরিচিতজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

    কেউ অর্চনা রানী রায়কে কোথাও দেখতে পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
    যোগাযোগ: ০১৩১৩-০১০১৯৮,01717483096 নিখোঁজ: অর্চনা রানী রায়
    বর্তমান ঠিকানা: আল মামুন হাউস, জানুকিসিংহ রোড, কাউনিয়া, বরিশাল
    গ্রামের বাড়ি: চাদকাঠী, কালিশুরি ব্রিজ সংলগ্ন, ধুলিয়া, বাউফল, পটুয়াখালী
    বিশেষ তথ্য: পরিবার জানিয়েছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ