ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

    বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, জনসাধারণের চলাচলের পথ দখল ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

    মঙ্গলবার (১৮ আগস্ট ) সকালে নগরীর কাটপট্টি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে বরিশাল সিটি করপোরেশন।

    সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার দায়ে ঘরোয়া রেস্তোরা ও হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা করার দায়ে ২ টি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯-এর ৯২(৭) ধারায় ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে ১টি ব্যবসা প্রতিষ্ঠানকে সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ৯২(৩) ধারায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। 

    নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ