ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news

বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮

বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশের ৩ ঘন্টার আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। 

এসময় ১০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা মাদক বিক্রয়ের নগদ ১লাখ ৩৯ হাজার ৮শ টাকাও ৩ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হয়ে নগরীর পলাশপুর, মোহাম্মদপুর ও আল মাদানী সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় তিনঘন্টা এ অভিযান চালানো হয়। 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। 

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন নেতৃত্বে কাউনিয়া থানার একটি বিশেষ টিম পলাশপুর, মোহাম্মদপুর ও আল মাদানী সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা কর। তিনঘন্টার এ অভিযানে ১০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা ও ৩ টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক সর্বমোট ৮ জনকে আটক করা হয়। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 

অভিযানে অংশগ্রহণ করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আনিসুর রহমান,  সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন