ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার ৬ বিসিসিতে মশক নিধনে বরাদ্দ বাড়লেও কমছে না মশার উপদ্রব বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের ‘ঘরবাড়ি’ যেন জেলহাজত! বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২   আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
  • নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন!

    নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাইমারির গন্ডি পেড়িয়ে মাধ্যমিকে পা রাখতে জড়িয়ে পড়েন কৃষিকাজে। দীর্ঘদিন ধরে নিজেদের জমিতে শাক-সবজি চাষাবাদ করে স্থানীয় বাজারে বিক্রি করতেন।

    হঠাৎ দৃষ্টিগোচর হয় একই বাজারে অপর এক কৃষকের দিকে। ছোট্র একটা পোটলা সেই কৃষক বিক্রি করলেন ১০ হাজার টাকায়। পোটলাটিতে ছিল নাগা ঝাল মরিচ, যা কলাপাড়ার মানুষদের কাছে বোম্বাই মরিচ হিসেবেই পরিচিত।

    উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উত্তর গৈয়াতলা গ্রামের মো.দেলোয়ার হোসেন গাজীর ছেলে মো.আলী আজগর নিজেদের দেড় শতক জমিতে রোপন করেছেন নাগা ঝাল বোম্বাই মরিচ। রোপণের মাত্র দেড় মাসের মধ্যে ত্রিশটি গাছে  ফলন দিতে শুরু করেছে। কোনটিতে  ফুল কোনটিতে ফল আবার কোন কোন গাছে ফুল এবং ফলে সমৃদ্ধ হয়ে আছে।

    শুরুতে পরিপক্ক দেখে এক হাজার পিস বোম্বাই মরিচ পাঁচ টাকা পিস হিসেবে বিক্রি করেছেন পাঁচ হাজার টাকায়। তিনি মনে করেন, আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে ওই ক্ষেত থেকে দু’লাখ টাকার মরিচ বিক্রি করতে সক্ষম হবেন।

    নাগা এ বোম্বাই মরিচকে কোন কোন এলাকায় ফোটকা মরিচ, রাজা মরিচ, কোন কোন এলাকায় কামরাঙা  নামেও পরিচিত।

    বোম্বাই মরিচের বৈজ্ঞানিক নাম ” ক্যাপসিকাম চাইনেন্স”। এর নাম বোম্বাই হলে এর আদি নিবাস দক্ষিন আমেরিকায়। ২০০৭ খ্রিস্টাব্দে গিণেজওয়ার্ল্ড রেকডর্সে নাগা মরিচকে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে স্বীকৃতি দেয়। এর ঝালের মাত্রা স্কভিল হিট ইউনিট এক লাখ থেকে সাড়ে তিন লাখ। যা সাধারন কাঁচা মরিচের থেকে ১০/১৫ গুণ বেশী।

    নাগা মরিচ অত্যন্ত ঝাল হলেও এতে থাকা ক্যাপসাইমিন ও ভিটামিন সি শরীরের জন্য দারুন উপকারী। এটি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে, রক্তে খারাপ কোলেষ্টেরল কমাতে এবং হৃদ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

    এতে প্রচুর ভিটামিন ‘সি’থাকায় এটি সংক্রামন রোগ ও সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করে।  রক্তে ট্রাইগ্লিসারাইড ও  উচ্চরক্তচাপের বিরুদ্ধে কার্যকরী। ক্ষুধা মন্দা কিংবা মুখের রুচি বাড়াতে সাহায্য করে।

    তবে অতিরিক্ত মরিচ খেলে গ্যাস্ট্রিকজনিত সমস্যা হতে পারে।

    কথিত আছে, অনেক প্রবাসীরা বাংলাদেশ থেকে নাগা ঝাল মরিচ নিয়ে প্রবাসে বাড়ীর আঙ্গিনায় কিংবা টবে চারা রোপণ করছেন। এটি স্থানীয়রা বিভিন্ন প্রকার সবজিতে ব্যবহার সহ ডাল, সিঙ্গারায় ব্যাপক ভাবে ব্যবহার করে আসছে। সেই হিসেবে নাগা ঝাল বোম্বাই মরিচ মানুষের কাছে একটি জনপ্রিয় ঝাল মরিচ হিসেবে সমাদৃত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ