ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮  মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে চাউল বিতরণ  কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না
  • বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন

    বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর  নেওয়ার পাশাপাশি তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার (২ সেপ্টেম্বর)  বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।  তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। 

    এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ