ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
ভোলা নর্থ-৩ কূপ

তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা

তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের আশা
পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাপেক্স/ছবি-সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলা নর্থ গ্যাসক্ষেত্রের তিন নম্বর কূপ ভোলা নর্থ-৩ এর তৃতীয় স্তরের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রথম ও দ্বিতীয় স্তরের মতো তৃতীয় স্তরেরও মিলেছে গ্যাসের সন্ধান।

তৃতীয় স্তর থেকে দৈনিক ১২-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব বলে জানিয়েছে বাপেক্স। তবে ভোলা নর্থ-৩ নামের ওই কূপে কী পরিমাণ গ্যাস মজুত আছে, তা সব পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।

শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ভোলা নর্থ-৩ নামে কূপের তৃতীয় স্তরের পরীক্ষা শুরু করে বাপেক্স।

বাপেক্স বলছে, ভোলা নর্থ-৩ নামের কূপটি তিন হাজার ৫২৬ মিটার ঘনফুট খনন করা হয়। এতে প্রথম স্তর থেকে দৈনিক ২০-২৫ মিলিয়ন ঘনফুট, দ্বিতীয় স্তরে তিন হাজার ২৬১.৫ থেকে তিন হাজার ২৬৬.৫ মিটার গভীরতা থেকে ১৮-২০ মিলিয়ন ঘনফুট এবং তৃতীয় স্তরের তিন হাজার ১৮৭ থেকে তিন হাজার ১৯০ ঘনফুট গভীরতা থেকে ১২-১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব।

এরআগে গত ৯ সেপ্টেম্বর থেকে ভোলা নর্থ-৩ নামে নতুন কূপ খনন কাজ শুরু হয়। ১৫ নভেম্বর সকালে প্রথম স্তর বা লেয়ারের ডিএসটি টেস্ট, ২২ নভেম্বর দ্বিতীয় স্তরের ডিএসটি টেস্ট ও আজ ২৯ নভেম্বর তৃতীয় স্তরের ডিএসটি টেস্ট শুরু হয়।

৯০ দশক থেকে এখন পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। তিনটি গ্যাসক্ষেত্রের নতুন কূপসহ মোট কূপের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০টি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ