ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন  কার্যক্রম নেই, তবু বেতন পাচ্ছেন দারুল আরকামের শিক্ষকরা পরকীয়ার জেরে মহুরি স্বামীকে শীল দিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • রাতে আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামছেন সাকিব

    রাতে আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামছেন সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় জমজমাট ঘরোয়া প্রতিযোগিতা আইপিএলের ১৪তম আসরে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ সাকিবের সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। এবারের আইপিএলে যেহেতু কোনো হোম ভেন্যু নেই তাই কলকাতা ও হায়দরাবাদের এই ম্যাচটি হবে চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে। আর আজকের ম্যাচটিতেই মাঠে নামবেন সাকিব আল হাসান।

    কলকাতা নাইট রাইডার্সের একাদশে সাকিব সুযোগ পেয়ে যাবেন স্পিন অলরাউন্ডার হিসেবে। আর এর মাধ্যমে ফের কলকাতায় প্রত্যাবর্তন হচ্ছে তার। সাকিব এখন পর্যন্ত আইপিএলে ৬৩টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলো খেলে ৭৪৬ রান করেছেন। হাফসেঞ্চুরি করেছেন দুটি। তার সর্বোচ্চ রান ৬৬। অন্যদিকে উইকেট নিয়েছেন ৫৯টি। তার সেরা বোলিং ফিগার হলো ১৭ রানে ৩ উইকেট।

    আইসিসির নিষেধাজ্ঞার কারণে আইপিএলের গত আসরে খেলতে পারেননি সাকিব আল হাসান। এরপর তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদ তাকে ছেড়ে দেয়। এ বছর হওয়া নিলামে সাকিবকে ফের দলে ভেড়ায় কলকাতা। তাকে অবশ্য খুব সহজেই তারা পেয়ে যায়নি। সাকিবকে পেতে শাহরুখ খানের দলকে খরচ করতে হয় ৩ কোটি ২০ লাখ রুপি।

    এদিকে সাকিব যখন আইপিএল খেলা নিয়ে ব্যস্ত থাকবেন ঠিক সেই সময় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে বাংলাদেশ জাতীয় দল।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ