ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে বিএমপির ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম  চালু

    বরিশালে বিএমপির ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম  চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জরুরী সেবায় বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম  চালু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নগরীর পুলিশ লাইনসে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। 

    এসময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রামনের হার বেড়েছে। একজন মুমূর্ষ করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। 

    উদ্বোধন তিনি বলেন, যে কোনও সময়, যে কোনও ব্যক্তি করোনা রোগীর জন্য কন্ট্রোল রুমে অথবা পুলিশ লাইনসে গিয়ে অক্সিজেনের জন্য আবেদন করে এই অক্সিজেন সুবিধা নিতে পারবেন। প্রাথমিকভাবে ২২ টি সিলিন্ডার দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে রোগীর বাড়িতে এই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে নিজস্ব টেকনিশিয়ান দিয়ে মূমূর্ষ রোগীকে সেবা দেওয়া হবে। 

    কার্যক্রমের উদ্বোধনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ