ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিএনপি-জামায়াত গোষ্ঠী দেশকে পেছাতে ষড়যন্ত্র করছে: কামরুল ইসলাম

    বিএনপি-জামায়াত গোষ্ঠী দেশকে পেছাতে ষড়যন্ত্র করছে: কামরুল ইসলাম
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিএনপি-জামায়াত গোষ্ঠী দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, এদের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। বঙ্গবন্ধু যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন সেই শক্তি এখনো সক্রিয়। তাদের বিরুদ্ধে এখনো সংগ্রাম চলছে।


    শুক্রবার (২৭ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, জিয়াউর রহমান আইএসআইয়ের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। পাকিস্তানি কায়দায় দেশ চালাতে চেয়েছিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছিল আর তারেক রহমান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা।

    তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক অস্তিত্ব যত দিন থাকবে তত দিন ষড়যন্ত্র চলতেই থাকবে। এদের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে।

    জামায়াত বিএনপির সঙ্গে কোনো আপস নেই। এরা জাতির পিতাকে হত্যা করেছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি করতে হলে এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করতেই হবে।
    ২১ গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলেই বিচারকাজ শেষ হবে আর চূড়ান্ত বিচারের রায় প্রকাশ করা হবে বলে আশা করেন তিনি। প্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করার আহ্বান জানান তিনি।

    গ্রেনেড হামলায় আহতরা তাদের বক্তব্যে বলেন, এখনো তারা দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। মৃত্যুর আগে তারা এ মামলার চূড়ান্ত রায় কার্যকর দেখে যেতে চান। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের হামলার চিন্তাও করতে না পারে সে জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন তারা।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে হলে সবাইকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যারা পাকিস্তানিদের সঙ্গে যুক্ত ছিলেন তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
    তিনি বলেন, অবিলম্বে বিচারকাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এমন বিচার হোক যাতে ১৫ আগস্ট, ২১ আগস্ট আর কখনো ফিরে না আসে। ভবিষ্যৎ প্রজন্মের জন্যই হত্যাকারীদের বিচার দরকার। গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসাব্যবস্থা যাতে ভালোভাবে চলে সে জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তাদের দাবি-দাওয়া সরকারপ্রধান নিশ্চয় পূরণ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ