ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়ন, যুবক গ্রেফতার

    কলাপাড়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়ন, যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় এক মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে আল আমিন পারভেজ (২১) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬আগষ্ট) রাতে পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আল আমিন পারভেজ নাচনাপাড়া এলাকার আব্দুল বারেক হাওলাদারের ছেলে। সত্যতা নিশ্চিত করেছেন থানার  পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুর রহমান । 

    মামলার বরাত দিয়ে তিনি বলেন নির্যাতনের স্বীকার কিশোরী (১৪) রজপাড়া দ্বীন ই এলাহী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে আসামী পারভেজ তাকে উত্ত্যক্ত করতো। ঘটনার দিন বাবা-মায়ের অনুপস্থিতে নাচনাপাড়া গ্রামের নিজ বাসায় একাই ছিলেন কিশোরী। 

    বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আল আমিন পারভেজ ওই ছাত্রীর বাসায় গিয়ে পানি খেতে চায়। এসময় ছাত্রীটি পানি আনার জন্য ঘরে ঢুকলে বাসায় কেউ না থাকার সুযোগে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। এ সময় তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে সটকে পড়ে। খবর পেয়ে ছাত্রীর বাবা-মা বাসায় এসে মেয়ের কাছ থেকে তার ঘটনা শুনে থানায় খবর দেন। তিনি আরো বলেন ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আল আমিন পারভেজকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় ওই ছাত্রীর পিতা রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর দুই মাস আগেও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে পারভেজ ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। 

    শুক্রবার সকালে ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে জানান তিনি ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ