ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • রাঙ্গুনিয়ায়ও জিয়াকে কবর দিতে দেখেনি কেউ: তথ্যমন্ত্রী

    রাঙ্গুনিয়ায়ও জিয়াকে কবর দিতে দেখেনি কেউ: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম কবরে ‘একটি বাক্স’ দাফন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

    তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সত্য কথা বলেছেন। চন্দ্রিমা উদ্যানে আসলে জিয়াউর রহমানের কোনো লাশ নেই। রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নে নাকি জিয়াকে প্রথম কবর দেয়া হয়েছিল। তবে সেখানেও জিয়াউর রহমানকে কবর দিতে কেউ দেখেনি। একটা বাক্স দাফন করতে দেখেছিলেন।’


    শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, ‘সেদিনের প্রত্যক্ষদর্শী বর্তমান ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন জানিয়েছেন—তিনিও জিয়াকে কবর দিতে দেখেননি। ওই সময়ের আরও অনেকেই জীবিত আছেন। তারাও তথাকথিত প্রথম কবরে জিয়ার লাশ দাফন করতে দেখেননি। এমনকি খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও দেখেননি। জিন-ভূতে দেখেছে কি-না আমি জানি না।’

    বিএনপিকে অসত্য ও মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা ও অসত্যের ওপর বিএনপির রাজনীতি দাঁড়িয়ে আছে। এভাবে রাজনীতি করে বেশি দিন ঠিকে থাকা যায় না। এটি হচ্ছে ইতিহাসের শিক্ষা।’

    উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান প্রমুখ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ