ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
  • ‘জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড’

    ‘জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাষ্টারমাইন্ড। এ কারণেই ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে তিনি বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে রেখেছিলেন।


    শুক্রবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন। 

    নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জাতীয় বাজেট ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। অনেক দেশে এখনও করোনা ভ্যাকসিন না পৌঁছালেও ইতোমধ্যে বাংলাদেশের প্রায় ২ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। এ সময় তিনি বলেন, দেশের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে, দেশের সকল মানুষ পর্যায়ক্রমে টিকা পাবে।

    বোঁচাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম নিশান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কাওসার, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফিরোজ্জামান কবীর প্রমুখ।

    আলোচনা অনুষ্ঠান শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে বোচাগঞ্জে অধ্যক্ষ আব্দুর রশিদ গণগ্রন্থাগারে মুজিব কর্ণারের উদ্বোধন করেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ