ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • মেয়েকে খুঁজতে গিয়ে ডোবায় প্রাণ গেল রোকেয়ার 

    মেয়েকে খুঁজতে গিয়ে ডোবায় প্রাণ গেল রোকেয়ার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে বাড়ির পাশের ডোবায় পড়ে মোসা. রোকেয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


    শুক্রবার সকালে লালমোহন পৌর শহরের ৪নং ওয়ার্ডের আব্দুল মান্নান কমিশনারের বাড়ির পার্শ্ববর্তী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত গৃহবধূ রোকেয়া ওই বাড়ির ফোরকানের স্ত্রী।

    তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। দুপুরের দিকে লাশ দাফনের জন্য গৃহবধূর বাবার বাড়ি তজুমদ্দিনের খাসেরহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।

    স্বজনরা জানান, রোকেয়া-ফোরকানের সংসারে কোনো সন্তান ছিল না। তাই তারা একজন মেয়ে পালক নেন। সকালের দিকে ওই মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যান।

    তাকে ডোবায় পড়ে থাকতে দেখে স্বজনরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ