ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • লালমোহনে পরিবেশ বিষয়ক মতবিনিময় 

    লালমোহনে পরিবেশ বিষয়ক মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট ) সকাল ১১ টায় পৌরসভার হলরুমে ভারপ্রাপ্ত সচিব মো. নেছার উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নির্বাহী সদস্য আমিনুর রসুল। 

    এছাড়াও বক্তব্যে রাখেন  বীর মুক্তিযোদ্ধা শাহাজান মিয়া, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক ইব্রাহীম হাওলাদার, ইউনিসেফ প্রজেক্টের প্রতিনিধি মোফাজ্জল হক আল-আমিন, নাগরিক কমিটির পক্ষে নিয়াজ মুশফিক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম নবীন প্রমূখ। 

    মতবিনিময় সভায় লালমোহন পৌরসভাকে গ্রীণ পৌরসভা গঠনের লক্ষ্যে কর্মপরিকল্পনা করা হয়। কর্মপরিকল্পনায় যে সকল বিষয়গুলি ছিল তা হলো:- বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন, বৃক্ষরোপন/সবুজ বনায়ন কর্মসূচি, গ্রীণ পৌরসভা গঠনের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি (ব্যানার, পেস্টুন,পথসভা), পাখিদের আবাসস্থলের জন্য বিভিন্ন স্থানে কলস বসানো, পৌর এলাকার পুকুরের তালিকা প্রনয়ন, খেলার মাঠ সংরক্ষণ, জনসাধারনের জন্য নিরাপদ ফুটপাত সংরক্ষণ, ডিস লাইনের মাধ্যমে পরিবশে ও জনস্বাস্থ্য প্রচার, কাউন্সিলর ও পৌরকর্মকর্তাদের পরিবেশ সংক্রান্ত প্রশিক্ষণ, গ্রীণপৌরসভা প্রনয়নে কর্মকর্তার দক্ষতার ভিত্তিতে ক্রেস্টও সনদ প্রদান, গ্রীণ বাজেট ঘোষনা, বার্ষিক পর্যবেক্ষণ, গ্রীণ ট্যাক্স ধার্য এবং গ্রীণ বিপর্যয়ের জন্য জরিমানা, বর্জ্য ব্যবস্থাপনা, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবশে সংরক্ষনে সরকারের নীতিমালা বাস্তবায়ন, গ্রীণ পৌরসভা গঠনের লক্ষে উপদেষ্টা পরিষদ গঠন, ওয়ার্ড ভিত্তিক পর্যবেক্ষণ কমিটি গঠন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ