ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার
  • কলাপাড়ায় জামাইকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শাশুড়িকে মারধর

    কলাপাড়ায় জামাইকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শাশুড়িকে মারধর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় জামাই ইসমাইল খাঁকে শ্বশুরবাড়ির জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ শাশুড়ি সুফিয়া বেগম (৮০) কে বেধরক মারধর করে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত সুফিয়া বেগম পৌর শহরের বাদুরতলী এলাকার একুশে সড়কের মৃত মোসলেম খানের স্ত্রী। 

    শুক্রবার (২৭ আগষ্ট) দুপুর ১ টায় পৌর শহরের বাদুরতলী এলাকার একুশে সড়কে এ ঘটনাটি ঘটে । এ ঘটনায় আহত সুফিয়া বেগম ছেলে শনিবার ২৮ আগষ্ট কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল খাঁ শ্বশুরবাড়িতে জোর করে ঘর তুলে বসবাস করে আসছে। বিভিন্ন সময় ইসমাইলকে ঘর নিয়ে যাওয়ার জন্য বলা হলে সে যাচ্ছিল না। ওই ঘরের জমি নিজের নামে লিখে দিতে শাশুড়িকে বলে। এতে রাজি না হওয়ায় ঘটনা দিন ইসমাইল খাঁ ও তার ছেলে নাঈন এবং ফেরদৌস মিলে কিল, ঘুসি, চর, থাপ্পর দিয়ে বৃদ্ধ সুফিয়া বেগমকে জখম করে।

     এ সময় সুফিয়া বেগমকে বাঁচাতে এসে তার ছেলে সোহরাব (৩৪) ও ছেলের বউ শাহিদা (২০) কেও বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে। আহত সুফিয়া বেগমের ছেলে সোহরাব বলেন, ইসমাইল খাঁ আমার বড় বোনের জামাই। সে কলাপাড়া থানার কথিত সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। কয়েক মাস আগে ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল, জেল থেকে বেরিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। তার জন্য আমাদের বাড়ি থেকে যেতে বলা হয়। কিন্তু বাড়ির জমি নিজের দাবি এবং নিজের নামে লিখে দিতে বলে। এতে রাজি না হওয়ায় আমি সহ আমার মা ও স্ত্রী কে কিল, ঘুসি, চর, থাপ্পর মারে। এতে তারা রক্তাক্ত জখম হন। বর্তমানে সুফিয়া বেগম কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েন। 

    এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ