ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা পালন

    বরিশালে গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠা পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি-লুটপাট-ফ্যাসিবাদের দুষ্টচক্র উচ্ছেদের লক্ষ্য জবাবদিহিতাপূর্ণ জনগণের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠায় সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠা পালন করেছে বরিশাল জেলা কমিটি।

    আজ ২৯ আগস্ট রবিবার সকাল ১১টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে  সকল গণতান্ত্রিক ও জাতীয় মুক্তিসংগ্রামের শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


    এ সময় গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের লক্ষ্য গণসংহতি আন্দোলন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের যাতাকলে জনগণ পিষ্ট। দেশে নূন্যতম গনতান্ত্রিক পরিবেশ নেই। মানুষের জীবন জীবিকা স্থবির হয়ে পড়েছে। স্বাস্থ্য খাতে দূর্নীতিতে সরকার চ্যাম্পিয়ন হয়েছে।

    তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতি পরিবর্তনে গণসংহতি আন্দোলন আগামী দিনে ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশের সমগ্র গণতন্ত্রকামী মানুষকে নিয়ে এই ফ্যাসিবাদি সরকারকে হটিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের রাষ্ট্র কায়েম করাই আমাদের লক্ষ্য। 

    এসময় উপস্থিত ছিলেন  গণসংহতি আন্দোলন বরিশাল জেলার অন্যতম সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, রুবিনা ইয়াসমিন, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন, সহ-সভাপতি হাছিব আহমেদ সহ গণসংহতি আন্দোলনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ