ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • সেই মরদেহ জিয়ার ছিল না: হাছান মাহমুদ

    সেই মরদেহ জিয়ার ছিল না: হাছান মাহমুদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন জিয়াউর রহমানের মরদেহ নিয়ে বিএনপি প্রতারণা করছে। তিনি বলেন, সেনাবাহিনীর নির্দেশে চট্টগ্রাম থেকে জিয়াউর রহমানের মরদেহ ঢাকায় আনা হয়েছে। তবে জিয়ার নামে যে মরদেহ আনা হয়েছে, সেই মরদেহ জিয়ার ছিল না। সে সময় তিনজন সেনা অফিসারের মরদেহ এক সঙ্গে ছিল। সেখান থেকে না দেখেই একটি মরদেহ ঢাকায় আনা হয়। ফলে এটা যে জিয়ার মরদেহ তার প্রমাণ নেই।

    আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির হিসেবে তিনি এ কথা বলেন।

    সংগঠনের সভাপিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী এ বি তাজুল ইসলাম।

    হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম বলেছেন জিয়ার মরদেহ নিয়ে আওয়ামী লীগ এখন প্রতারণা করছে। আওয়ামী লীগ নয় বরং বিএনপিও জিয়ার মরদেহ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। কারণ, তারা একজনের মরদেহ অন্যজনের জানাজার নামাজ পড়া হয়েছে। এটা ধর্মীয়ভাবে অবৈধ। এটি নিয়ে বিএনপিও প্রথম প্রতারণা শুরু করেছে।

    তিনি বলেন, বিএনপি জামায়াত চক্র ৫০ বছর পরও দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যা খবর ছাড়াচ্ছে। তারা মুক্তিযুদ্ধের নায়কদের কথা তুলে না ধরে খলনায়কদের নায়ক হিসেবে তুলে ধরছেন।

    দেশবাসীকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে বয়কটের আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিকে রাজনীতি থেকে বিতারিত করতে হবে। এই দেশ থেকে চিরবিদায়  করতে হবে। আর এই পরাজিত শক্তিকের নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ