ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • গুম হওয়া পরিবারের অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে: মির্জা ফখরুল

    গুম হওয়া পরিবারের অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম হওয়া পরিবারের অসহায়ত্বের দায় সরকারকেই নিতে হবে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক গুমবিরোধী দিবস উপলক্ষে বিএনপির মানবাধিকার সেলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, আমাদের সাবেক সংসদ সদস্য সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ঢাকার কমিশনার চৌধুরী আলমসহ আজকে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়ে গেছেন ৭/৮/৯ বছর ধরে। ইলিয়াস আলীর মেয়ে এখন বড় হয়েছে, সে এখনও দরজার কাছে দাঁড়িয়ে থাকে যে, কখন তার বাবা ফিরে আসবে? বাবা ফিরে আসে না। বাচ্চাদের আহাজারি আপনারা শুনলেন। 

    তিনি বলেন, আপনারা (সরকার) বলেন যে, এগুলো (গুম) হয় না। তাহলে গেল কোথায়? দায়িত্ব তো আপনাদের। তাদের খুঁজে বের করেন। তাদের পরিবারের কাছে একে একে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। অন্যথায় ইতিহাসের কাঠগড়ায় আপনাদের তার জবাব দিতে হবে। জনগণের আদালতে আপনাদের বিচার করা হবে।
    মির্জা ফখরুল বলেন, এমন দেশ এমন রাষ্ট্র আমরা বানালাম যেখানে আমার সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে, তাদের হদিস কেউ খুঁজে পাবে না এবং সেটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী লোকেরা তাদের তুলে নিয়ে যাবে সরকার তার কোনো জবাব দেবে না। অসহায়ত্বের বেদনার যন্ত্রণা আমাদের পুড়ে পুড়ে খায়। তোমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলতে চাই, আমরা আর কিছু না করতে পারি, আমরা শুধু তোমাদের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলতে চাই যে, আমার ভাইকে, আমার বাবাকে, আমার স্বামীকে ফিরিয়ে দাও।

    বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, গুম হওয়া আনোয়ার হোসেনের মেয়ে রাইসা, মো. সোহেলের মেয়ে সাবা, মো. কাউসারের মেয়ে মীম, সেলিম রেজার বোন রেহানা আখতার মুন্নী, সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আখি ও খালেদ হোসেনের মেয়ে শাম্মী আখতার নিপা বক্তব্য রাখেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ