ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • শেখ হাসিনা যতদিন আছেন হিন্দু ধর্মাবলম্বীদের ভয় নাই : সেতুমন্ত্রী

    শেখ হাসিনা যতদিন আছেন হিন্দু ধর্মাবলম্বীদের ভয় নাই : সেতুমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। অসাম্প্রদায়িক চেতনা দিয়েই গড়ে তুলতে হবে এদেশের সমৃদ্ধির সোপান। মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে একটি অশুভ চক্র, সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশের হাজার বছরের ঐতিহ্যে আঘাত আনার অপচেষ্টা করে যাচ্ছে। বিভেদের কৃত্রিম প্রাচীর গড়তে যারা অপচেষ্টা করে তারা কোনোদিন সফল হবে না।

    আজ সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। 

    ওবায়দুল কাদের বলেন, যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার কঠোর। অপকর্মকারীদের কোনো রাজনৈতিক দল নেই।

    হিন্দু ধর্মাবলম্বীদের মাইনরিটি না ভাবার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের নাগরিক হিসেবে সকলের সমান সুযোগ ও অধিকার রয়েছে। নাগরিক হিসেবে একজন মুসলমানের রাষ্ট্রের প্রতি যে অধিকার তেমনি হিন্দু ধর্মাবলম্বীদেরও সমান অধিকার রয়েছে। শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের কোনো ভয় নাই।

    সম্প্রতি খুলনার রূপসা ও সুনামগঞ্জের শাল্লাসহ দুই একটি জায়গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মন্দির ভাঙা ও বাড়িঘরে হামলার ঘটনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে।

    ২০০১ সালে বিএনপি-জামায়ত জোট সরকারের ভয়াবহ স্মৃতির কথা স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, এখনো সেই ভয়াবহ স্মৃতি মুছে যায়নি, তখন সনাতন ধর্মাবলম্বীরা কত অসহায় ছিল, শতশত ঘরবাড়ি ধ্বংস করা হয়েছিল, কত নারী লাঞ্চিত হয়েছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ