ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‘হেফাজতের মাধ্যমে সরকার হটানোর চেষ্টা হয়েছিল’

    ‘হেফাজতের মাধ্যমে সরকার হটানোর চেষ্টা হয়েছিল’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী মাসে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশের করোনাকালীন সময়ে আমরা চেষ্টা করছি, দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায়। 

    তিনি বলেন, বর্তমানে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার কমে গেছে। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। এই ভালো রাখার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। 

    মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ১৫ আগস্ট ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্র করে জাতির পিতাকে হত্যা করেছে। সেই ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে, হেফাজতের মাধ্যমে সরকার হটানোর চেষ্টা করা হয়েছিল। বিএনপি জামায়াত, হেফাজতের নেতাকর্মীরা দলের মধ্যে ঢুকে যাতে ষড়যন্ত্র করতে না পারে সেই দিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ