ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চরফ্যাশনে নিখোঁজের ১৭ দিনেও উদ্ধার হয়নি শাহ আলম

    চরফ্যাশনে নিখোঁজের ১৭ দিনেও উদ্ধার হয়নি শাহ আলম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনের দুলারহাট থানার আহমদপুর গ্রামের যুবক শাহ আলম মাতাব্বরের রহস্যজনক নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ-আতংক  বাড়ছে সব মহলে। নিখোঁজের ১৭ দিনেও কোন সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মনে যেমন অজানা আশংকা জমতে শুরু করেছে তেমনি আতংকে আছেন শাহ আলমের পরিবারের সাথে  জমি জমা নিয়ে বিরোধে জড়িয়ে থাকা নিকট প্রতিবেশী ও প্রতিপক্ষরা। 

    ১০ বছর আগে মাছধরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ওই যুবক শাহ আলমের বাবা মোহাম্মদ হোসেন মাতাব্বর। নদীতে পড়ে নিখোঁজ হওয়ার পর গত ১০ বছরেও স্বামী হোসেন মাতাব্বর আর ফিরে আসেননি।এখন যুবক ছেলে শাহ আলমের রহস্যজনক নিখোঁজের ঘটনায় বৃদ্ধ মাতা ফাতেমা বেগমের মনে নানান অজানা আশংকা ভর করছে।  

    দুলারহাট থানায় স্ত্রী খাদিজা বেগমের সাধারন ডায়েরী সূত্রে জানাযায়,তার স্বামী শাহ আলম ঢাকায় ভ্যানগাড়িতে করে বিভিন্ন কাঁচা তরকারী বিক্রির কাজ করতেন। গত ১৪ আগস্ট দুপুরে আহমদপুর গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যান। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার( শাহ আলম) মোবাইল ফোন গুলো বন্ধ পাওয়া যায়। তারপর থেকে ঢাকায়ও খোঁজ নিয়ে শাহ আলমকে আর পাওয়া যাচ্ছে না।পাশাপাশি শাহ আলমের বৃদ্ধ মা ফাতেমা বেগম অভিযোগ করেন, চাচাতো ভাই আলাউদ্দিন লাশ খুজেঁ পাওয়া যাবেনা বলে আগে থেকেই শাহ আলমকে হুমকী দিয়ে আসছিল। ফলে ঢাকার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যাওয়ার পর থেকে শাহ আলমের নিখোঁজ নিয়ে তারা আশংকার মধ্যে আছেন। 

    স্থানীয়রা জানান, ১০ বছর আগে শাহ আলমের বাবা মোহাম্মদ হোসেন মাতাব্বর নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে এখন পর্যন্ত  মোহাম্মদ হোসেন মাতাব্বরের কোন সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার আগে মোহাম্মদ হোসেন মাতাব্বর কিছু জমি ভাই জয়নাল আবেদীন মাতাব্বর ওরফে জনু মাতাব্বরের কাছে বিক্রি করে টাকা নিলেও দলিল দেয়া হয়নি বলে দাবী করছেন। দশ বছর পর এসে হঠাৎ এই দাবীকে কেন্দ্র করে জয়নাল আবেদীন মাতাব্বর এবং নিখোঁজ ভাইয়ের ছেলে শাহ আলমের পরিবারের মধ্যে গত ৩০ এপ্রিল নিজবাড়ির বিরোধীয় জমিতে মারামারির ঘটনা ঘটে। 

    ওই ঘটনাকে কেন্দ্র করে শাহ আলম বাদি হয়ে  ৬ মে দুলারহাট থানায় চাচা জয়নাল আবেদীন মাতাব্বরসহ ৯জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ০৩। পাশাপাশি একই ঘটনাকে কেন্দ্র করে জয়নাল আবেদীন মাতাব্বরের ছেলে আলাউদ্দিনের স্ত্রী নিরু বেগম বাদি হয়ে ৯ মে  চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ২৬৯ মামলা দায়ের করেন।ওই মামলায় শাহ আলমসহ তার পরিবারের ৯জনকে আসামী করা হয়। পুলিশ তদন্ত শেষে গত ১২ আগস্ট এই মামলায় শাহ আলমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। দুইপক্ষের মধ্যে জমিজমা নিয়ে এমন বিরোধের মধ্যে গত ১৪ আগস্ট ঢাকার উদ্দেশ্যে আহমদপুর গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পরপর শাহ আলমের নিখোঁজের ঘটনায় নানান অজানা আশংকা ঢালপালা ছড়াচ্ছে। 

    দুলারহাট থানার অফিসার ইন চার্জ মো. মোরাদ হোসেন জানান, ভিক্টিমের স্ত্রীর সাধারন ডায়েরীর সূত্রধরে তদন্ত চলছে। আপাদত, ভিক্টিমকে উদ্ধারের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ