ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, সেবা পাচ্ছেন না রোগীরা 

    ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, সেবা পাচ্ছেন না রোগীরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কারণে রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।  পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আবদুল মতিন পটুয়াখালীর ডিসি কামাল হোসেন বরাবর লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগপত্র প্রদান করেছেন। 

     তবে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন জেলা শাখার সভাপতি রকিবুল হাসান জানান, হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিজিটের জন্য সপ্তাহে দুইদিন নির্ধারণ করে দেয়া হয়েছে। সে অনুযায়ী প্রতি রোববার ও বুধবার দুপুর একটার পর তারা ভিজিট করেন। এর বাইরে ওষুধ কোম্পানির কোনো প্রতিনিধি হাসপাতাল ভিজিট করেন না। 

    হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আবদুল মতিন অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।  তিনি বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারের চেম্বারে গিয়ে ভিড় করেন। ফলে চিকিৎসা সেবা প্রদানে সমস্যা হয়। এছাড়াও দালাল এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের কারণে রোগীরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন। রোগীরা হাসপাতালের কাঙ্খিত সেবা না পাওয়ায় হাসপাতালের তত্ত্বাবধায়কের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে তিনি দাবি করেন। 

     এ ব্যাপারে ডিসি মোহাম্মদ কামাল হোসেন জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের চিঠি পেয়েছি। আমরা খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ